1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

বাড়লো স্বর্ণের দাম

  • আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২, ১০.৪৭ এএম
  • ১৬১ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য জানায়। বুধবার  (২৭ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে এক হাজার ৩১৪ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা। আগে দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। সে হিসাবে ভরিতে দাম বেড়েছে ১২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা। যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা।

এদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য আছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা করা হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুলাই স্বর্ণের দাম কমানো হয়। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছিল ৭৭ হাজার ২১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা করা হয়েছিল। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে করা হয়েছিল ৬৩ হাজার ২১৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৫৮ টাকা কমিয়ে ৫২ হাজার ৭২১ টাকা করা হয়েছিল।

তার আগে ৭ জুলাই আরেক দফা স্বর্ণের দাম কমে। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে করা হয়েছিল ৭৮ হাজার ৩৮২ টাকা।

এছাড়া ২৬ মে আরেক দফা স্বর্ণের দাম কমেছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৭ টাকা কমিয়ে ৭৯ হাজার ৫৪৮ টাকা করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com