1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

প্রোটিয়াদের ২৪ বছরের আক্ষেপ মেটানো হলো না

  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৩.২০ পিএম
  • ১২০ Time View

সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজটি। এর ফলে ২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে পারল না সাউথ আফ্রিকা।

সিরিজের প্রথম ম্যাচটি অবশ্য জিতে সাউথ আফ্রিকাই। কিন্তু বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচটিতে একেবারেই সুবিধা করে নিতে পারেনি তারা। ফলে ২৪ জুলাই হেডিংলিতে সিরিজের শেষ ম্যাচটিই হয়ে যায় সিরিজ নির্ধারণী।

প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও দাপটের সঙ্গে খেলতে শুরু করে প্রোটিয়ারা। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ২৭.৪ ওভার ব্যাটিং করে দুই উইকেট হারিয়ে ১৫৯ রান করে তারা। এরপর বৃষ্টির কারণে আর খেলাই হয়নি। দলগতভাবে আফসোস করা ছাড়াও ব্যক্তিগত আফসোস থাকতেই পারে কুইন্টন ডি ককের। কেননা ৭৬ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন তিনি।

অর্থাৎ, ম্যাচটি মাঠে গড়ালে সেঞ্চুরিও করতে পারতেন এই উইকেটরক্ষক ওপেনার। এ ছাড়া জানেমান মালান ১১ ও রসি ফন ডার ডাসেন ২৬ রান করেন। এইডেন মার্করামের ব্যাটে আসে অপরাজিত ২৪ রান।

এর আগে ১৯৯৮ সালে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল সাউথ আফ্রিকা। তারপর থেকে এখানে খেলা চার সিরিজের মধ্যে দুটিতেই হারে তারা। এবারের সিরিজসহ ড্র হলো বাকি দুটি সিরিজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com