শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

বরিশাল আইনজীবী সমিতির নির্বাচন ১০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩৯৪ Time View


বরিশাল অফিস : আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপ-পরিষদের আহবায়ক আফজালুল করিম এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ জানুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সংগ্রহ করা যাবে। ২৫ জানুয়ারি দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেয়া হবে মনোনয়নপত্র জমা। ২৬ জানুয়ারি প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করার সুযোগ থাকছে। ৩১ জানুয়ারি দুপুর ২ টায় নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তবে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত অর্ধ ঘণ্টা নামাজের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকবে।গঠনতন্ত্র অনুযায়ী প্যানেল ভিত্তিক নির্বাচন করা যাবে না এবং কোনো পোস্টার, প্রচারপত্র, প্ল্যাকার্ড, মাইক্রোফোন, মিছিল বা আইন পেশার সম্মানের সাথে অসঙ্গতিপূর্ণ করতালী বা শব্দ সহকারে স্লোগানের মাধ্যমে প্রচার কার্য পরিচালনা করা যাবে না। নির্বাচন চলাকালে নির্বাচনী বুথে কোনো মুঠোফোন কিংবা ক্যামেরা ব্যবহার করা যাবে না। ভোটার ব্যতিত কেউ কেন্দ্রে অনধিকার প্রবেশ করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে পারবে না বলে তফসিল ঘোষণার সময় জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS