1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

ঝুঁকিপূর্ণ শেয়ার পুঁজিবাজার থেকে সরিয়ে নেওয়ায় রুপিতে রেকর্ড পতন

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১০.২৯ পিএম
  • ১৬৯ Time View

বৈশ্বিক মহামন্দার মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ শেয়ার পুঁজিবাজার থেকে সরিয়ে নেওয়ায় রেকর্ড পতন চলছে ভারতীয় মুদ্রা রুপিতে। এ নিয়ে টানা ১১ সপ্তাহ রুপির মান কমেছে।  শুক্রবার (১৫ জুলাই) রুপির মান সর্বনিম্ন তলানিতে এসে পৌঁছায়। খবর এনডিটিভির

ডলারের বিপরীতে শুক্রবার (১৫ জুলাই) ভারতীয় মুদ্রার লেনদেন হয় ৭৯.৭০১ রুপিতে। আর বৃহস্পতিবারে (১৪ জুলাই) ৭৯.৮৯৫ রুপিতে স্থির হয়। এ তুলনায় রুপি আংশিক কমেছে। এর আগে ডলারের দর ভারী হওয়ায় রুপির রেকর্ড পতন হয়। এদিন ৭৯.৯৬ রুপিতে আন্তর্জাতিক লেনদেন হয়। তবে আজ (১৬ জুলাই) ডলারের বিপরীতে দাঁড়িয়েছে ৭৯.৭২০ রুপিতে। সূত্র: ইউকে এক্সচেঞ্জ রেইট

এ প্রসঙ্গে এক প্রাইভেট ব্যাংকের কর্মকর্তা বলেন, আমরা কোণঠাসা হয়ে পড়েছি। ভেবেছি রুপির এই রেকর্ড পতন বছর শেষে হবে। তবে রুপির পতন আরো হতে পারত যদি দেশে বৈদেশিক রেমিট্যান্স না আসত।

পতন ঠেকাতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক ফরেন-এক্সচেঞ্জ মার্কেটে সময়মতো পদক্ষেপ নেওয়ায় রুপির দর ৮০-এর কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। বর্তমানে বিশ্বের সকল দেশ মুদ্রানীতি কঠোর করার পর থেকে অকল্পনীয়ভাবে ডলারের দাম বেড়েছে।

এদিকে রুপির স্থিতিশীলতা প্রসঙ্গে এক বাজারসূত্র জানায়, দুই বছর আগে কেন্দ্রীয় ব্যাংক অর্থমন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করে বৈদেশিক রিজার্ভ গঠনে বৃহত্তর বাহ্যিক বাফার সিস্টেম (অর্থ অবমূল্যায়নে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা) গড়ে তোলে। তাদের এই সঠিক ব্যবস্থাপনার কারণেই আজকের অনিশ্চিত পরিস্থিতিতে রুপির মান এখনো টিকে আছে। তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও অর্থমন্ত্রণালয় এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com