1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ফুটবল ম্যাচ দেখতে গিয়ে বজ্রপাতে ১৯ জন আহত

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৯.২৯ পিএম
  • ৩৩০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ব্রিজ এলাকায় ফুটবল ম্যাচ দেখতে গিয়ে বজ্রপাতে ১৯ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (১৫ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল লতিফ , ইসমাইল , আলমগীর, আরিফ, ওয়াসিম, আজিজুল হাকিম, মোকলেস, রাজ্জাক, শামীম, ফাহিম, জাহিদুল, সজিব, রাজিব, ফারুক, শিবু মিয়া, বিপ্লব হোসেন, রইজ উদ্দিন, লুৎফর রহমান ও বাদশা মিয়া। তাদের বাড়ি জেলার সদর, সাটুরিয়া ও সিংগাইরের বিভিন্ন গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে স্থানীয় একটি ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন জড়ো হন। এসময় হঠাৎ বজ্রপাত হলে ১৯ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মানিকগঞ্জে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামীমা আক্তার বলেন, ‘বজ্রপাতের ঘটনায় আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ভর্তি রোগীদের হাঁটাচলা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com