শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত সাঘাটায় গোয়াল ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি! পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের জাহাঙ্গীর হোসেন ভূঁঞার টানা তৃতীয় সাফল্য অর্জন! মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি!

মজাদার চিকেন কাবাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৫০ Time View

কাবাব খেতে কে না পছন্দ করে। বিশেষ করে বাড়ির ছোটদের পছন্দের তালিকায় থাকে চিকেন ফ্রাই কিংবা কাবাব। আজ থাকছে চিকেন কাবাব রেসিপি।

উপকরণ:-

★পেয়াজ কুচি -হাফ কাপ।

★আদা বাটা-হাফ চা চামুচ।

★রসুন বাটা-হাফ চা চামুচ।

★ধনে পাতা কুচি -১টে চামুচ।

★লেবুর রস-২টে চামুচ।

★গোল মরিচের গুঁড়ো -হাফ চা চামুচ।

★লাল মরিচের গুঁড়ো -হাফ চা চামুচ।

★গরম মসলার গুড়ো -হাফ চা চামুচ।

★জিরার গুড়ো -হাফ চা চামুচ।

★লবন- স্বাদ মত।

★মুরগির কিমা -২কাপ। ব্লেন্ডারে ব্লেন্ড করে /পাটায় বেটে নিতে হবে।

প্রণালী 

হাত দিয়ে সব উপকরণ একসাথে করে মাখিয়ে ঢেকে রাখতে হবে ১০/১৫মিনিট।বড় টুথপিক /শাসলিক এর কাঠিতে মেরিনেড করা কিমা গুলো সমানভাবে ভাগ করে মুটি করে গেঁথে দিতে হবে। টুথপিকে গাথার সময় হাতে তেল অথবা পানি লাগিয়ে নিতে হবে। একইভাবে সব কাবাব গুলো বানানো হয়ে গেলে চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে (অল্প তেলে) গোল্ডেন ব্রাউন কালার করে কাবাব গুলো ভেজে তুলতে হবে। কিছুক্ষণ পর পর কাবাব উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে যাতে চারপাশেই ভালো ভাবে এবং সমানভাবে ভাজা হয়।তৈরি হয়ে গেল–চিকেন কাবাব।

রেসিপি-ঝুমুরস কিচেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS