1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

ট্রেনের টিকিট কা‌লোবাজা‌রি ক‌রে যাত্রী‌দের কাছে বিক্রির সময় ৫ জনকে আটক

  • আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ১১.৪৩ এএম
  • ২৫৭ Time View

ট্রেনের টিকিট কা‌লোবাজা‌রি ক‌রে যাত্রী‌দের কাছে বিক্রির সময় কমলাপুর রেলস্টেশন থেকে পাঁচ জনকে আটক করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন রুটের ট্রেনের টিকিট উদ্ধার করা হয়। এসব টিকিট রঙিন ফটোকপি করে চড়াদামে বি‌ভিন্ন মানু‌ষের কা‌ছে বিক্রি করছিল এই চ‌ক্রের সদস্যরা।

সোমবার (৪ জুলাই) রাত ১১টার দি‌কে প‌রের দি‌নের জন্য অপেক্ষমান যাত্রী‌দের কা‌ছে টি‌কিট বি‌ক্রির সময় তাদেরকে আটক ক‌রা হয়। 

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে আটক পাঁচ জ‌নের নাম-পরিচয় জানা যায়নি। 

লেফটেন্যান্ট কর্নেল আরিফ বলেন, টিকিটসহ কালোবাজারি চক্রের পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন রুটের টিকিট উদ্ধার করা হয়েছে। এসব কোনটাই আসল টি‌কিট নয়। সবগু‌লোই ট্রেনের টি‌কি‌টের রঙিন ফ‌টোক‌পি।
 
র‌্যাব-৩ অধিনায়ক বলেন, আটককৃতরা ঈদের অগ্রিম টিকিট কয়েক হাজার টাকায় বিক্রি করছিলেন। এই কা‌জে তারা সামান্য টাকার বি‌নিম‌য়ে স্টেশ‌নের আশপা‌শের ভাসমান শিশু-কিশোরদের ব্যবহার করতেন। তারা এসব কিশোরদের অগ্রিম টিকিটের লাইনে দাঁড় করাতেন। এরপর সুযোগ বুঝে অল্প টাকায় টিকিট কেটে সেসব টি‌কিট রঙিন ফ‌টোক‌পি ক‌রে আসল এবং নকল উভয় অধিক মূল্যে বিক্রি করতেন।

তিনি জানান, আটককৃদের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে জানা গেছে,  ফটোকপি করা প্রতিটি টি‌কি‌ট তারা ১০ থে‌কে ১২ হাজার টাকায় বিভিন্ন মানুষের কাছে বিক্রি করছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com