বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক শীর্ষ দশ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেলো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২১৭ Time View

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডকে (এমটিবি) শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন অনুষ্ঠান’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংক গভর্নর ফজলে কবির এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মো. খালিদ মাহমুদ খানকে স্বীকৃতি স্মারক প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো.নাছের, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক খন্দকার মোরশেদ মিল্লাত, অতিরিক্ত পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নূরুন নাহার।

অনুষ্ঠানে মো. খালিদ মাহমুদ খান বলেন, ‘এই স্বীকৃতি আমাদের জন্য ব্যাপক উৎসাহের উৎস হিসেবে কাজ করবে। টেকসই উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে, আমরা পরিবেশ-বান্ধব প্রকল্পে অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্ব দিয়ে থাকি। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের ক্ষেত্রে আমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য বিভিন্ন সিএসআর খাতসমূহ-সহ মূলত শিক্ষা, স্বাস্থ্য ও দূর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাজ করে থাকি।’

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে শীর্ষ দশটি সাস্টেইনেবল ব্যাংকের একটি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য তিনি বাংলাদেশ ব্যাংককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০২১ ও ২০২০ সালের সাসটেইনেবিলিটি রেটিং অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংককে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে। ২০২০ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পরিবেশ রক্ষা, সামাজিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ১০টি ব্যাংক ও পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি দিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS