1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

মার্জিন ঋণের সুদ হার সর্বোচ্চ সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ৫.৪৬ পিএম
  • ৫৯৩ Time View

মার্জিন ঋণের সুদ হার প্রয়োগের সর্বোচ্চ সীমার বাধ্যবাধকতা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীতে প্রতিষ্ঠানগুলোই ঠিক করবে কোন গ্রাহককে কত শতাংশ হারে মার্জিন ঋণ দিবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এক সময় মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের মার্জিন ঋণের সুদ হার নিজেরাই নির্ধারণ করতো। ওই সময়ে যা যার প্রতিষ্ঠানের অবস্থা ও গ্রাহকদের অবস্থা বুঝে সুদ হার নির্ধারণ করতো। কিন্তু ২০২১ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫৭ তম সভায় মার্জিন ঋণের সুদ হবে সর্বোচ্চ ১২% নির্ধারণ করে দেয়।

ওই সময়ে বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, মার্চেন্ট ব্যাংক (পোর্টফোলিও ম্যানেজার) কর্তৃক প্রদত্ত মার্জিন ঋণের উপর গ্রাহকের নিটক হতে সুদ বা মুনাফা আদায়ের ক্ষেত্রে কস্ট অব ফান্ডের সাথে যে সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। এই নির্দেশনা থেকে সরে আসছে বিএসইসি।

এ বিষয়ে বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ বলেন, মার্জিন ঋনের সুদহার বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ হোক। আমরা এই বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে চাই না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com