শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এমটবের নির্বাচিত সভাপতি রবি আজিয়াটার এমডি জিয়াদ সাতারা জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে কার্যকর করার আহ্বান তারেক রহমান-এর সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক ত্রিমোহনীতে ”সেলমন ওয়েসিস পার্ক”-এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত টেকনো মেগা ঈদ ফেস্ট-এ ঈদ আনন্দ হবে দ্বিগুণ সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘রমাদান ফুড প্যাক’ বিতরণ করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কমিউনিটি ব্যাংক ও সফটওয়্যার শপ লিমিটেডের কৌশলগত চুক্তি ‘ইজি ট্রেড’ প্ল্যাটফর্মে সমন্বিত ও নিরাপদ ট্রেড মডিউল বাস্তবায়ন বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’ হাদী হত্যা মামলার পুন:তদন্ত পূর্বক আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ৩৭৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা সদরে মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সাইদ আফ্রিদী তন্ময় (২৪) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবীননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাইদ আফ্রিদী ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বিশ্বাসের ছেলে। সাইদ আফ্রিদী চুয়াডাঙ্গা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।বিষয়টি  নিশ্চিত করেছেন সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের উপপুলিশ পরিদর্শক তাইফুজ্জামান। তিনি বলেন, সকালে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ঝিনাইদহ যাচ্ছিলেন সাইদ। নবীননগর পৌঁছালে তার মোটরসাইকেলের সামনের চাকা পাংচার হয়ে যায়।এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রদিবেদন শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS