রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামগামী ট্রেনের ধাক্কা, কুমিল্লায় বাস দুর্ঘটনায় ১২ জন নিহত মাধবপুরে পিকআপ উল্টে খালে নারী-শিশুসহ ৪জন নিহত ঢাকা-সিলেট মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত আনিস আলমগীরসহ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ইসরায়েলের পারমাণবিক প্রকল্পে ইরানের পাল্টা হামলা, আহত শতাধিক কারাগারে ঈদে বিশেষ খাবারে সাবেক আইজিপি, মেয়র আইভি ও মমতাজরা ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জে ফের বাড়ছে নদ-নদীর পানি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮৩ Time View

সুনামগঞ্জ প্রতিনিধিঃ টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বাড়ছে নদ-নদীর পানি। এরই মধ্যে সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া ও মল্লিকপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জেলার তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিচ্ছে।।

বন্যা কবলিতরা জানান, বন্যার পানি আবারও বাড়ছে। তারা আতঙ্কে আছেন। সকালে যে রাস্তায় পানি ছিল না এখন সেই রাস্তায় হাঁটু সমান। যান চলাচলে বিঘ্ন ঘটছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত আজিম মিয়া বলেন, ‘পানির সঙ্গে সঙ্গে আমাদের আতঙ্কও বাড়ছে। এরই মধ্যে পানি অনেকের ঘরে ঢুকছে। যে রাস্তায় সকালে পানি ছিল না সেখানে এখন হাঁটু সমান।’

মনু মিয়া বলেন, ‘আবারও নদ-নদীর পানি বাড়ছে। এজন্য বন্যার ভয়াবহ রূপ ধারণ করার আগেই বাসা বদলে দিচ্ছি। তবে একতলা বাসায় আর থাকবো না। দুই তলা ওপরে বাসা ভাড়া নিয়েছি। পানি কমলে আবারও নিজ বাড়িতে ফিরবো।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, সুনামগঞ্জ ও মেঘালয় পাহাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুনামগঞ্জের সুরমাসহ অন্য নদীর পানি বাড়ছে। তবে এখনো সুরমা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS