1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

৫ কোম্পানির বিক্রেতা নেই

  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২, ১২.৫৫ পিএম
  • ৩৯৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৫ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বসুন্ধরা পেপার মিল লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০২ মিনিট পর্যন্ত পপুলার লাইফের স্ক্রিনে ৫ লাখ ৬১ হাজার  ৯৫৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ফারইস্ট ইসলামী লাইফের স্ক্রিনে ২৪ লাখ ৮২ হাজার ৮৫৩টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস ও বসুন্ধরা পেপার মিলের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com