বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে গ্রেপ্তার ৯ স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সিগাল হোটেলস্ এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত কর্মীকেই শক্তি মনে করে প্রিমিয়ার ব্যাংক: একযোগে ৬৯০ জন কর্মীর পদোন্নতি মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ ইসলামী ব্যাংক ও ডিএনসিসির মধ্যে গ্রাহক সেবা বিষয়ে কর্পোরেট চুক্তি স্বাক্ষর চুয়াডাঙ্গার বেলগাছিতে বারি আলু-৯০ এর মাঠ দিবস অনুষ্ঠিত র‌্যাব-১০ ও র‌্যাব-৬ এর যৌথ অভিযানে গ্রেফতার সংঘটিত ডাকাতি মামলার একজন আসামি কিশোরগঞ্জে জামায়াত আমির: পঁচা রাজনীতি নয়, পরিবর্তন চায় যুবসমাজ মানবতার শান্তি ও আত্মশুদ্ধির মহিমায় আজ মহিমান্বিত রজনী- পবিত্র “লাইলাতুল বরাত!” আজ পবিত্র শবে বরাত

চেয়ারম্যানদের পদত্যাগের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৩ Time View

আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালকদের সহযোগী প্রতিষ্ঠান থেকে পদত্যাগের সময় আরো ছয় মাস বাড়ানো হয়েছে। ৩০ জুনের মধ্যে পদত্যাগ করার কথা বলা হলেও এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এর আগে, ১২মে তারিখে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যদের সমন্বয়ে গঠিত সহায়ক কমিটি যথা- নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ব্যক্তি সাবসিডিয়ারি কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে গঠিত ও পরিচালিত প্রতিষ্ঠান বা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডির চেয়ারম্যান, পরিচালক বা সদস্য হতে পারবেন না। কেউ এরকম থাকলে আগামী ৩০ জুনের মধ্যে পদত্যাগ করতে হবে। একইসঙ্গে পদ শূন্যের পরে ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

এছাড়া, কোনো ব্যক্তি আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার পরিচালক, মনোনীত, প্রতিনিধি বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন করলে মেয়াদপূর্তি, অবসর বা অব্যাহতির পর আর ওই আর্থিক প্রতিষ্ঠানের নিয়মিত বা চুক্তিভিত্তিক পদে নিযুক্ত হতে পারবেন না। এরকম কাউকে নিয়োগ দেওয়া হলে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অব্যাহতি দিতে হবে। পদ শূন্যের পরে ৭ কর্মদিবসের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।

নতুন নির্দেশনায় বলা হয়, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে পদত্যাগের এ নির্দেশনা পরিপালনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়ানোর আবেদন করা হয়। সার্বিক বিবেচনায় সংশ্লিষ্ট পদ হতে পদত্যাগ বা অব্যাহতি গ্রহণের মাধ্যমে পদ শূন্য করার সময়সীমা ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া, আগে জারি করা প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS