1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

সৌদি-মিশর বিনিয়োগ চুক্তি করলো সাড়ে ৭শ বিলিয়ন ডলারের

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৮.৩৩ পিএম
  • ১৫৭ Time View

মঙ্গলবার (২১ জুন) ব্লুমবার্গ এ তথ্য জানায়,

নীলনদ ও পিরামিডের দেশ মিশরের সঙ্গে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের ৭৭০ বিলিয়ন ডলারের ১৪টি বিনিয়োগ চুক্তি হয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান মিশর সফরে গেলে দুই দেশের মধ্যে এই বাণিজ্য চুক্তি হয়।

খবরে জানা যায়, সৌদি-মিশরীয় বিজনেস কাউন্সিলের সঙ্গে সৌদি বাণিজ্য মন্ত্রণালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন হাইড্রোজেন, ফার্মাসিউটিক্যালস ও ই-কমার্সসহ মোট ১৪ টি বিষয়ে এ চুক্তি হয়।

গতকাল (২০ জুন) সৌদি এই যুবরাজকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রাজধানী কায়রোতে রাষ্ট্রপতির বাসভবনে দু’দেশের প্রধানদ্বয় ‘আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনীতি’ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেসিডন্ট আবদেল ফাত্তাহ’র এক মুখপাত্র বাসাম রাদি এ তথ্য জানান।

দ্বিপাক্ষিক আলোচনা শেষে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে দেখা করতে যাবেন। সেখান থেকে উড়ে যাবেন তুর্কে। দেখা করবেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান সাথে।

এর আগে, চলতি বছরের এপ্রিলে প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি সফরে আসেন। দু’দেশের সম্পর্কের উন্নয়ন ঘটাতে এ সফর করেন এরদোয়ান। গত বছরের মধ্যে এটা ছিল তার প্রথম সৌদি সফর।

তবে দু’দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন হয় ২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলের (বর্তমানে তুর্কে) দূতাবাসে ওয়াশিংটন পোস্টের লেখক ও সৌদি রিপোর্টার জামাল খাসোগিকে পরিকল্পিতভাবে হত্যার জেরে। খবরে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজেজিরা

জানা গেছে, আগামী মাসেই সৌদিতে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বছর (১৩-১৬ জুলাই) বাইডেনের মধ্যপ্রাচ্যের এ সফরে আলোচনা হবে ইসরায়েল ইস্যু ও ইসরায়েলের ওয়েস্টব্যাংক দখল নিয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com