শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি ঈদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্কবার্তা আবহাওয়া অফিসের জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত, অংশ নিলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ডিবিপ্রধান: পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১১৯ Time View

দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

মঙ্গলবার (২১ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবিপ্রধান বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানসহ এ উপলক্ষে সারাদেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে।

এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় পুলিশের কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, এত বেশি বৃষ্টি হচ্ছে যে গলা পর্যন্ত পানি হয়ে গেছে বন্যাকবলিত এলাকায়। বন্যাকবলিত এলাকায় পুলিশও কাজ করছে যাতে নির্বিঘ্নে ত্রাণ দেওয়া যায়।

এছাড়া বন্যাকবলিত এলাকায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS