শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশেষ অভিযানে ২১লক্ষ ২১হাজার টাকা মূল্যের ৭০কেজি ৭০০গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩,৭০,৫০০/টাকা সহ ০২জন মাদক সম্রাটকে গ্রেফতার করেছে র‌্যাব-১ রাঙ্গামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইতালি পাঠানোর নামে লিবিয়ায় জিম্মি ও ২২ লক্ষ টাকা আত্মসাৎ সুনামগঞ্জে মানব পাচার ট্রাইব্যুনালে মামলা কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২ বরিশালে বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা, পলাতক অভিযুক্ত যুবক ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী আইএফআইসি ব্যাংকের একযোগে ৮টি এটিএম বুথ-এর উদ্বোধন বাস ভাড়া নির্ধারণে মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

৫৫ দফায় পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের মেয়াদ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ২১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে। এ নিয়ে কোম্পানির লেনদেন বন্ধের মেয়াদ ৫৫ দফা বাড়ানো হলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন আরও ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ৮ জানুয়ারি থেকে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

সর্বশেষ ৫৪ দফায় গত ২৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছে ডিএসই। তাতে এ কোম্পানিতে আটকে থাকা বিনিয়োগকারীদের বিনিয়োগ অনিশ্চয়তায় পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS