1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তত্ত্বকে ভুল প্রমাণ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২, ৬.২৫ পিএম
  • ২১৪ Time View

প্রতিবেশীসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের যে সুসম্পর্ক, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, আঞ্চলিক বহুপাক্ষিক সম্পর্ক মজবুত করতে এবং উদীয়মান অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতামূলক বিভাজনের ঝুঁকি কমাতে বাংলাদেশ তার প্রতিবেশী এবং বিশ্বের পরাশক্তিধর দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক অব্যাহত রাখবে।

বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর রমনায় বিআইআইএসএস অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি তত্ত্বকে ভুল প্রমাণ করেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তর হতে চলেছে। এই অর্জনের ক্ষেত্রে আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বঙ্গবন্ধুর নির্দেশিত ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ নীতি অনুসরণ করে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ‘নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ অবস্থান’ বজায় রেখেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি এসময় বৈশ্বিক নানা সংকট সত্ত্বেও মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে মানবতাই সবার ঊর্ধ্বে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস চেয়ারম্যান রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ। স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএস’র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান।

সেমিনারে সাবেক কূটনীতিক, অর্থনীতিবিদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকসহ বিশিষ্টজনেরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com