1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

রফতানিকারকরা বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তা পাবেন আরো ৬ মাস

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৬.৩৯ পিএম
  • ২৪৬ Time View

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বৈদেশিক বাণিজ্যের লেনদেনে দেওয়া নীতি সহায়তার সময়সীমা আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। মহামারি কারণে দেওয়া এ সুবিধার মেয়াদ ৩১ ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল।

নীতি সহায়তার অংশ হিসেবে সাপ্লায়ার্স ও বায়ার্স ক্রেডিটের আওতায় শিল্পের কাঁচামাল, রফতানি খাতের ব্যাক টু ব্যাক এলসি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে দায় পরিশোধ ১৮০ দিনের পরিবর্তে ২৭০ দিন করা যাবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। চলমান পরিস্থিতি বিবেচনায় এ নীতি সহায়তাগুলোর সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্দেশনা অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ-এর সদস্য কারখানার জন্য রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ সীমা ৩০ মিলিয়ন মার্কিন ডলার থাকছে।

এর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তৈরি পোশাক খাতের সংগঠনের নেতারা সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। বাংলাদেশ ব্যাকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকে ব্যবসায়ী উদ্যোক্তারা ইডিএফ ঋণের সীমা বাড়ানোসহ বেশ কিছু প্রস্তাব দেন। বৈঠকে বাংলাদেশ ব্যংক থেকে বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com