1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
Title :
হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ? কালিয়ায় সংবাদ সম্মেলনে আনা অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন দেশীয় গ্রাহকদের জন্য বৈশ্বিক উদ্ভাবন: সিঙ্গার বাংলাদেশ নিয়ে এলো বেকো প্রাইম্যাক্স সিরিজ টেলিভিশন স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো মাধবপুরে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই জন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত বর্ষায় মানুষের পাশে বাংলালিংক; ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত

২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ৪.১৭ পিএম
  • ২৬৭ Time View

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ১৬’শ কোটির ঘর অতিক্রম করেছে; যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৯ কোটি ৩১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে। এর আগে গত ২১ নভেম্বর ডিএসইতে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৪  কোটি ১৬ লাখ টাকার।

আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৭ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়েছে  এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, দর কমেছে ১৭৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই বেড়েছে ১৫ পয়েন্ট। এদিন সিএসইতে  ৪১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com