1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

৬ কোম্পানির বিক্রেতা নেই

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২, ২.০৪ পিএম
  • ৩০৯ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৬ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, মীর আখতার হোসেন, আল-হাজ্ব টেক্সটাইল, বসুন্ধরা পেপার ও এনআরবিসি ব্যাংক লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ৩৭ মিনিট পর্যন্ত ওয়েস্টা্ন মেরিনের স্ক্রিনে ১৮ লাখ ৪৯ হাজার  ৫৯২টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের স্ক্রিনে ৩ লাখ ৩১ হাজার ৭০১টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৪ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে মীর আখতার, আল-হাজ্ব টেক্সটাইল, বসুন্ধরা পেপার ও এনআরবিসি ব্যাংকের স্ক্রিনেও অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com