1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

কক্সবাজার রুটে নভোএয়ারের টিকেট কিনলেই দুই রাতের হোটেল ফ্রি

  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২, ৩.২৩ পিএম
  • ১৩৭ Time View

কক্সবাজার রুটের যাওয়া-আসার টিকেট কিনলে দুই রাত হোটেলে থাকার ফ্রি অফার ঘোষণা করেছে দেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা নভোএয়ার। অফারটি উপভোগ করতে দুই জনের জন্য যাওয়া-আসার টিকেট ৩০শে জুনের মধ্যে নভোএয়ার এর টিকেট কাউন্টার থেকে টিকেট কাটতে হবে এবং ৩১ শে জুলাইয়ের মধ্যে ভ্রমণ করতে হবে।

ভ্রমন পিপাসুদের এ সুবিধা দিতে নভোএয়ার কক্সবাজারের ৬টি হোটেলের সাথে চুক্তি করেছে। হোটেলগুলোর মধ্যে রয়েছে ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট, হোটেল দি কক্স টুডে, সীগাল হোটেল, নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল এবং গ্রেস কক্স স্মার্ট হোটেল। এছাড়াও অন্যান্য হোটেলের সাথে নভোএয়ারের ভ্রমণ প্যাকেজ রয়েছে।

নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল ৭টা ৪৫ মিনিটে, সকাল ৮টা ৪৫ মিনিটে, সকাল ১০ টায়, সকাল ১১টায়, দুপুর ২টা ২০ মিনিটে এবং বিকাল ৪টায় ফ্লাইট পরিচালনা করে। একইভাবে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন সকাল ৯টা ২০ মিনিটে, সকাল ১০ টা ২০ মিনিটে, সকাল ১১টা ৩৫ মিনিটে, দুপুর ১২টা ৩৫ মিনিটে, বিকাল ৩টা ৫৫ মিনিটে এবং ৫টা ৩৫ মিনিটে ফ্লাইট পরিচালনা করে।

নভোএয়ার কক্সবাজার ছাড়াও প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী এবং আন্তর্জাতিক গন্তব্যে কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com