1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর এফবিসিসিআই’র সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ৪.৪৮ পিএম
  • ১৬৮ Time View

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ প্রতিফলিত হয়নি বলে মনে করছে ব্যবসায়ী-উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই)। এ বিষয়ে সংগঠনের প্রেসিডেন্ট জসিম উদ্দিন বলেন, আগামী অর্থবছরের বাজেটের জন্য আমরা যেসব প্রস্তাব দিয়েছিলাম, তার বেশিরভাগই বিবেচনায় নেওয়া হয়নি।

শনিবার (১১ জুন) রাজধানীর এফবিসিসিআই ভবনে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর এফবিসিসিআই’র সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

রপ্তানি থেকে প্রাপ্ত অর্থের উপর উৎস কর বৃদ্ধি করায় বিজনেসটা কমে যাবে, রপ্তানিকারকরা কম্পেটেটিভ হারাবে দাবি করে এফবিসিসিআই সভাপতি বলেন, রপ্তানি থেকে প্রাপ্ত অর্থের উপর দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে উৎস কর ১ শতাংশ করা হয়েছে। আর এটা এমন সময়ে করা হয়েছে যখন সারাবিশ্ব এক অর্থনৈতিক মহামন্দার দিকে যাচ্ছে। আমেরিকায় এখন ৪৫ বিলিয়ন ডলারের প্রোডাক্ট পড়ে আছে, রপ্তানি করতে পারছে না। ইউরোপেরও একিই অবস্থা। এ সিচুয়েশনে এসে সরকার (এনবিআর) ০.৫০ % থেকে বাড়িয়ে রপ্তানি আয়ের উপর ১% উৎস কর করেছে যা কোনভাবেই যুক্তিযুক্ত হতে পারে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, আপনি যদি হাঁস মেরে ফেলেন, তাহলে ডিম পাবেন কোত্থেকে। ট্যাক্স নেন ঠিক আছে, তবে সেটা যৌক্তিক হওয়া উচিত। আমরাও ট্যাক্স দিতে চাই। কর্পোরেট ট্যাক্সের সাথে ইনকাম ট্যাক্সের একটা অসামঞ্জস্য আছে। এটা দূর করার প্রস্তাবও জানান তিনি।

এ সময় তিনি ভারতের আয়কর সীমা ৫ লাখ রুপির উল্লেখ করে বলেন, জীবনযাত্রার ব্যয়, মুদ্রাস্ফীতি ও সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় ব্যক্তিশ্রেণির আয়করের সীমা ৩ লাখ থেকে বৃদ্ধি করে অন্তত ৪ লাখ টাকায় উন্নীত করার দাবি জানান।

এবারের প্রস্তাবিত বাজেটে এফবিসিসিআই’র বেশকিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হয়নি। উল্টো অগ্রিম আয়কর (এআইটি) এবং আমদানি পর্যায়ে ব্যবসায়িক খরচ বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় সংগঠনটি অগ্রিম আয়কর ও অগ্রিম কর তুলে নেওয়ার প্রস্তাব দিলেও তা বাজেটে প্রতিফলিত হয়নি। তাই এটি সমন্বয় বা রিফান্ড করার জন্য এনবিআরকে সুপারিশ জানিয়েছে এফবিসিসিআই।

এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, আমিন হেলালি, এম এ রাজ্জাক খান, পরিচালক মো. সাইফুল ইসলাম, ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (ডিসিসিআই) প্রেসিডেন্ট রিজুয়ান রহমান, বাংলাদেশ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এসোসিয়েশন’র (বিকেএমইএ) এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, সাধারণ সম্পাদক মাহফুজুল হক, উপদেষ্টা মঞ্জুর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com