1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

ডিএসইতে বাজেটের দিন দরপতন

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৩.৩২ পিএম
  • ৯৬ Time View
dse

২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক না নেতিবাচক হবে এ নিয়ে দোলাচালে রয়েছে বিনিয়োগকারীরা। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতন হয়েছে, কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৬১ কোটি ৩৯ লাখ টাকা কম।  গতকাল  ডিএসইতে ৯১৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৪১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৫২ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১০ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৩০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com