1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

সোনারবাংলা ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে

  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২, ৬.৫৭ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৩০ পয়সা  বা ২ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৬৩ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৫২ বারে ৪ লাখ ৪৩ হাজার ২২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ টাকা।

ইস্টার্ন লুব্রিকেন্টস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর  ৩৮ টাকা ৭০ পয়সা  বা ২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ  ১ হাজার ৮৯৮ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সিভিও পেট্রো কেমিক্যাল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৪ টাকা ১০ পয়সা বা ১.৯৯ শতাংশ  কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০১ টাকা ৮০ পয়সা  দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বিডি মনোস্পুল পেপার, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, স্ট্যান্ডার্ড সিরমিকস, তাকাফুল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com