1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
Title :
বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো পুঁজিবাজারে তিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিএসইসির, এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমল ১০ লাখে শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি

তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২.১৫ পিএম
  • ৮০ Time View

দেশের ব্যাংক খাতে খেলাপি ও শ্রেণিকৃত ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত সেপ্টেম্বর মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের হিসাবে এর হার ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের বিতরণ করা ঋণের প্রায় ৩৪ শতাংশই এখন খেলাপি ঋণের আওতায় চলে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ৯৫৫ কোটি টাকা। মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৯ শতাংশ।

সোমবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর আগের প্রান্তিক অর্থাৎ গত জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে ব্যাংক খাতে ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। তবে একই সময়ে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।

আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির উচ্চমাত্রার প্রভাবেই খেলাপি ঋণ বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট ব্যাংকাররা জানান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ৩২ দশমিক ৭৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। অর্থাৎ মাত্র তিন মাসে এই হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশ পয়েন্ট।

এদিকে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে নিট খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ। সামগ্রিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, মোট ঋণের প্রবৃদ্ধির তুলনায় খেলাপি ঋণ বৃদ্ধির হার অনেক বেশি। এতে দেশের ব্যাংক খাতে ঋণের মান ও আদায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com