1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
সোহরাওয়ার্দী উদ্যানে বেপরোয়া ‘নবী-নিপা’ চক্র, হামলার শিকার সাংবাদিক বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি ইবনে সিনা ফার্মার ৭৭ শতাংশ নগদ লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি নেতৃত্বের নতুন পথনির্দেশনা নিয়ে অনুষ্ঠিত হলো ১০ম লিডারশিপ সামিট ডিজিটাল রূপান্তরের ৩০ বছর উদযাপন ভিওনের, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের অঙ্গীকার পুনর্ব্যক্ত ভিভো ভি৮০: অসাধারণ পোর্ট্রেট থেকে স্মার্ট কর্মদক্ষতা

বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

  • আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০.০৩ পিএম
  • ৪৮ Time View

২২ নভেম্বর, ২০২৬: রবিবার মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র মধ্যে বিমা পলিসির প্রিমিয়াম সংগ্রহ সংক্রান্ত একটি সমঝোতা স্বাক্ষর (MoU) ইসলামী ব্যাংক টাওয়ার, ঢাকায় স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় মার্কেন্টাইল ইসলামী লাইফের পলিসি গ্রাহকরা এখন থেকে ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম সেলফিন অ্যাপ এবং ব্যাংকের যেকোনো শাখা ও উপশাখার মাধ্যমে সহজেই তাঁদের বিমা পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন।

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর (উন্নয়ন) শেখ আব্দুর রশিদ এবং ইসলামী ব্যাংকের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম. কামাল উদ্দীন জসীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ. এন. এম. তাওহিদুল ইসলাম এবং মার্কেন্টাইল ইসলামী লাইফের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাকিল আহমেদ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আজিজুল হক, সাইফুর রহমান, কাজী মোহাম্মদ মনির হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে মার্কেন্টাইল ইসলামী লাইফের গ্রাহকরা ইসলামী ব্যাংকের বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্ক এবং সেলফিন অ্যাপের মাধ্যমে সহজে পলিসির প্রিমিয়াম জমা দিতে পারবেন। এতে যেকোনো স্থান থেকে ডিজিটাল পদ্ধতিতে প্রিমিয়াম পরিশোধের সুযোগ তৈরি হবে, যা গ্রাহকদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি প্রিমিয়াম পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, সাশ্রয়ী ও সুবিধাজনক করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com