পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের টাইলস উৎপাদন লাইন-২ পুনরায় চালু হয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, গত ২৫ আগস্ট ২০২৬ থেকে রক্ষণাবেক্ষণ কাজের জন্য টাইলস উৎপাদন লাইন-২-এর যন্ত্রপাতি বন্ধ রাখা হয়েছিল। গত ১৯ নভেম্বর থেকে লাইনটির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এদিকে, গত ১৪ অক্টোবর ২০২৬ থেকে গ্যাসের নিম্নচাপের কারণে কোম্পানিটির টাইলস উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে বর্তমানে টাইলস কারখানার চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-১, লাইন-২ ও লাইন-৪ চালু রয়েছে।
কোম্পানিটি জানিয়েছে, পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে উৎপাদন লাইন-৩ পুনরায় চালুর বিষয়ে জানানো হবে।