1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স ‘বিজমায়েস্ট্রোজ এক্স ইউএফএলপি ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালেতে আগামীর নেতৃত্বকে পুরস্কৃত করলো ইউনিলিভার Price Sensitive Information of Mercantile Islami Insurance PLC রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

শ্রেণী বিন্যাসিত ঋণ আদায়ে আরো জোরালো পদক্ষেপ নেবে মার্কেন্টাইল ব্যাংক

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ৫.৩৬ পিএম
  • ২৩০ Time View

চলতি বছর শ্রেণী বিন্যাসিত ঋণ আদায়ে আরো জোরালো পদক্ষেপ নেবে মার্কেন্টাইল ব্যাংক। একইসাথে নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে কৃষি ও এসএমই খাতকে প্রাধান্য দেয়া হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে নতুন নতুন শাখা-উপশাখা ও এজেন্ট ব্যাংকিং আউটলেট স্থাপন অব্যাহত থাকবে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী এ কথা বলেন। বুধবার (০১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে নতুন ৭টি কার্ড সেবা উদ্বোধন করেন।

সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বিগত বছরে ব্যাংকের উল্লেখযোগ্য অর্জনসমূহ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারী পরবর্তী আর্থিক দুর্যোগের মধ্যেও পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে মার্কেন্টাইল ব্যাংক তার মজবুত অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হয়েছে। নতুন শিল্প গঠন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, পরিচালকবৃন্দ আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), এম. এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল আউয়াল ।

এক প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক বলেন, করোনাকালীন সময়ে মার্কেন্টাইল ব্যাংক তৈরি পোশাক খাতে ্র্ন বিতরণের মাধ্যমে দেশের রপ্তানিকে খাতকে সুবিধা দিতে কাজ করেছে। এতে সাম্প্রতিক সময়ে ব্যাংকখাতে ডলারের সংকট তৈরি হলেও আমাদের ব্যাংকে কোনো সমস্যা হয়নি।

ফলে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া রেটেই আমরা কাজ করছি। কোনোরকম বাড়তি রেট নিচ্ছি না। এতে আমাদের কোনো সমস্যাও হচ্ছে না।

এছাড়া, চলতি বছর একটি পূর্ণাঙ্গ ইসলামী শাখাও খোলা হবে। বর্তমানে ব্যাংকটির ১৫২টি শাখা রয়েছে। গ্রাহকদের চাহিদার বাস্তবায়নে ডিজিটাল ব্যাংকিং সেবা আরো ব্যাপক ও বিস্তৃত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মোকাবেলা করতে পারলেও দেশের ব্যবসা বাণিজ্য এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই বাস্তবতায় ব্যবসায়ীরা যে ডিসেম্বর পর্যন্ত ঋণ সুবিধা চেয়েছেন তা যৌক্তিক বলেই মনে করছি। এতে ব্যাংক এবং ব্যবসায়ী উভয়ের জন্যই ভালো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৭টি ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের বিশেষত্ব হলো ইএমভি প্রযুক্তিসম্পন্ন এইসব কার্ড দিয়ে সংস্পর্শ ছাড়া লেনদেন করা যাবে। ইসলামী ব্যাংকিং গ্রাহকদের জন্য আছে শরীয়াহভিত্তিক ৩টি ডেবিট ও ক্রেডিট কার্ড।

আর কনভেনশনাল ব্যাংকিং গ্রাহকদের জন্য আছে সিগনেচার, প্লাটিনাম ও গোল্ড ক্যাটাগরিতে ৪টি ক্রেডিট ও প্রিপেইড কার্ড। এমবিএল তাক্বওয়া ইসলামি ক্রেডিট কার্ড গ্রাহকগণ প্রথম বছর ইস্যুয়েন্স ফি বা রক্ষণাবেক্ষণ খরচ মওকুফ পাবেন।

সুদমুক্ত এই ইসলামী ক্রেডিট কার্ডের গ্রাহকগণ – সর্বনিম্ন মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৪৫ দিন পর্যন্ত অতিরিক্ত চার্জমুক্ত থাকবেন, এবং শীর্ষস্থানীয় হোটেল, রেস্টুরেন্ট ও বিপণিবিতানে আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন।

এছাড়াও ইসলামী ব্যাংকিং সেবায় ‘তাক্বওয়া মুদারাবা হজ্জ সঞ্চয় প্রকল্প’ নামে একটি নতুন আমানত প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে গ্রাহক হজ্জ করার উদ্দেশ্যে ইসলামী শরীআহ্ মোতাবেক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ শামীম আহম্মদ, হাসনে আলম এবং মুঃ মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডিসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ জুন তৃতীয় প্রজন্মের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের আবির্ভাব। সাফল্যের ধারাবাহিকতায় ব্যাংকটি ২৩ বছর পূর্ণ করেছে। ২০২১ সালে ব্যাংকটি প্রায় ৬১১ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।

এই সময়ে ব্যাংকটির মোট সম্পদেও পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৪১ কোটি টাকা। মোট আমানতের পরিমাণ ২৭ হাজার ৫৫ কোটি এবং মোট ঋণের পরিমাণ ২৬ হাজার ৬৭৬ কোটি টাকা। মূলধন পর্যাপ্ততার হার ছিল ১৪ দশমিক ০৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com