ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নিজের পাতা বিদ্যুৎ ফাঁদে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন সাইদুর রহমান ওরফে জজ মিয়া নামের এক ব্যক্তি। আজ বেলা ১১টার দিকে উপজেলার তার নিজ বাড়ী শিমুলকান্দিতে এই ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর পর স্বজনরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জজ মিয়া সাবেক মহিলা ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগমের স্বামী।
এলাকাবাসী জানায়, জজ মিয়া তার বাড়ীর পাশের জমিতে সে বেগুন চাষ করেচিল। কিন্তু ইদুরের উপদ্রবে অতিষ্ট হয়ে সে জমিতে ইদুঁর মারতে সেখানে বৈদ্যুতিক ফাঁদ পাতেন। আজ বেলা ১১ টার দিকে সে জমিতে গেলে অসতর্ক অবস্থায় সে নিজেই তার পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে শিমুলকান্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলামিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক। তার মৃত্যুতে তিনি শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার মাঘ ফেরাত কামনা করেন।
এই ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাটি খুবই দুঃখ জনক। শিক্ষিত লোকের এমন কাজ কাম্যনয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদন ও হাসপাতালের রিপোর্টের ভিত্তিতে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।