1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২.৩৮ পিএম
  • ১২৮ Time View

প্রথমবারের মতো চলচ্চিত্রে গাইলেন ‘দয়াল’ গান খ্যাত কণ্ঠশিল্পী অভী তালুকদার। অডিওতে অভীর বিশেষ পরিচিতি থাকলেও চলচ্চিত্রের গানে এটিই অভীর প্রথম প্লেব্যাক। ‘ঢাকা ১২০৫’ শীর্ষক চলচ্চিত্রের ‘ভালোবাসি’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন রেজাউর রহমান রিজভী এবং সুর করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ। এই গানটির মাধ্যমে প্রথমবারের মতো তারা তিনজন একসঙ্গে কোন গানের কাজ করলেন। আর গানের সঙ্গীতায়োজন করেছেন রুবেল ফ্লাইংকাইটস।

এ প্রসঙ্গে অভী তালুকদার বলেন, অডিওতে গান করছি এক যুগের বেশি সময় ধরে। কিন্তু চলচ্চিত্রে গান করার সুযোগ হয়ে ওঠেনি। আমি কৃতজ্ঞ ওয়ালিদ ভাইয়ের প্রতি তার চলচ্চিত্রের গানে আমার উপর আস্থা রেখেছেন বলে। রোমান্টিকধর্মী এই গানটি আশা করছি শ্রোতাদের কাছেও ভালো লাগবে।

উল্লেখ্য, পরান ফকিরের লেখা, নবীন চন্দ্র রাজবংশীর সুর ও বালামের সঙ্গীতে ‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গানটি গেয়ে ২০০৬ সালে প্রথম আলোচনায় আসেন কণ্ঠশিল্পী অভী তালুকদার। গানটি জি সিরিজ থেকে ‘প্রেম শিকারী’ অ্যালবামে প্রকাশিত হয়। অভীর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- প্রেমে মরা জলে ডুবে না, বন্ধু কি আসিবে ফিরিয়া, সোনা বন্ধুরে, খাঁচার ভিতর অচিন পাখি, মুর্শিদ প্রভৃতি।

প্রসঙ্গত, নগরজীবনের বাস্তবতা, স্বপ্ন, সংগ্রাম, প্রেম ও বিচ্ছেদের গল্প নিয়ে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটিতে জুটি বেঁধেছেন আশনা হাবিব ভাবনা ও রাকিব হোসেন। সাদামাটা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির শুটিং হয়েছে রাজধানীর উত্তরা, পুরান ঢাকা ও নবাবগঞ্জের বিভিন্ন লোকেশনে। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং শেষ পর্যায়ে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদে ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com