1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা

  • আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১.৫২ এএম
  • ৫৫ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম।

বোর্ড সূত্রে জানা যায়, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৩৬ হাজার ৭২৮ জন ছেলে এবং ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে। প্রকাশিত ফলাফলে মোট ৪৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এর মধ্যে মেয়েদের পাসের সংখ্যা ২৮ হাজার ৪১৫ জন। অপরদিকে ছেলেদের মধ্যে পাস করেছে ১৫ হাজার ৮৫৭ জন। ফলে পাসের হার ও মোট উত্তীর্ণের সংখ্যায় মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ৮২১ জন মেয়ে এবং ৪৮২ জন ছেলে শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ফলাফলে মেয়েদের এই সাফল্য তাদের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখারই প্রতিফলন। মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। তাদের পরিশ্রম ও অধ্যবসায়ের পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।

এদিকে এবারের এইচএসসি পরীক্ষার ফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত চারটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com