1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০.৩১ পিএম
  • ৩৯ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার কার্যকরী সদস্য ও সড়কযোদ্ধা মাসুদুর রহমান রানা এবং খাজা স্টিল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী ও সমাজকর্মী নূরুল হক নুরুর ওপর হামলা, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং তাঁদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় ভৈরব পৌর শহরের চণ্ডিবের হাসপাতাল রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে চণ্ডিবের এলাকার বাসিন্দা, ভৈরব প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই (নিসচা), প্রথম আলো বন্ধুসভা, ভৈরব বইমেলা পরিষদ, প্রকৃতি ও জীবন ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, লুণ্ঠিত টাকা উদ্ধারের উদ্যোগ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান

বক্তারা আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্‌ঘাটন করে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা থাকলে তারও আইনানুগ প্রতিকার নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন, ভৈরব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. সোহেলুর রহমান, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও ভৈরব বইমেলা পরিষদের সভাপতি মো. সুমন মোল্লা, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলার ভৈরব প্রতিনিধি মো. তুহিনুর রহমান মোল্লা, ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক ও নাট্যকার মানিক চৌধুরী, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মো. আরাফাত ভূঁইয়া, প্রথম আলো বন্ধুসভার সাবেক সভাপতি ইকরাম বক্স এবং প্রকৃতি ও জীবন ক্লাবের যুগ্ম সম্পাদক রায়হানুর রহমান জনিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গত ১৮ অক্টোবর রোববার দুপুরে নূরুল হক ও মাসুদুর রহমান রানা চণ্ডিবের এলাকায় অবস্থিত তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান খাজা স্টিল ইন্ডাস্ট্রি থেকে ১৬ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে বের হন। এ সময় একই এলাকার একদল ব্যক্তি দেশীয় অস্ত্রসহ তাঁদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা আরও জানান, এ ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার সময় পর্যন্ত মামলার কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে তাঁদের অভিযোগ।

মানববন্ধন থেকে বক্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, ভুক্তভোগীরা যেন ন্যায়বিচার পান এবং এলাকায় নিরাপদ পরিবেশ বজায় থাকে, সে জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মামলার অগ্রগতি নিশ্চিত করা, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com