1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করল এনসিপি, গঠন করল রাজনৈতিক পর্ষদ সিলেটে হামের মৃত্যু ছাড়িয়েছে ২০০শ-তে বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট ফুলছড়িতে রেজুলেশন-দরপত্র ছাড়াই মাদরাসার সম্পদ বিক্রির অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক ঐতিহ্যবাহী জীবনসঙ্গী খুঁজার বউমেলা এখন শুধু নামেই, আধুনিক যুগের কালের বিবর্তনে মিলন মেলায় রুপান্তরিত টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মালদ্বীপে ব্যাংকিং সেবা বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংক

বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১.৪০ এএম
  • ৫৯ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বলিয়ারপুরে মাদকবিরোধী যুব সংগঠনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়া এ আয়োজনে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিয়ারপুর গ্রামের কৃতী সন্তান ও মুখ্য সমন্বয়ক (SDG)-এর একান্ত সচিব মোঃ তারিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তারিকুল ইসলাম বলেন, “আমাদের সবাইকে মাদকমুক্ত থাকতে হবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসন মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এ জন্য পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

“যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। মাদক ব্যবসাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। মাদকমুক্ত ভবিষ্যৎ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল নেতা ও কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস)-এর উপদেষ্টা আওয়ালুজ্জামান রাসেল। তিনি বলেন, “মাদকমুক্ত যুবসমাজ গঠন আমাদের সবার দায়িত্ব। নাগদাহ ইউনিয়নের একজন নাগরিক হিসেবে মাদকমুক্ত সমাজ গঠনের এ উদ্যোগে আমি আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। মাদকের কারণে কিশোর, যুবক থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হলে এখনই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

“বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে কাজ করছেন। আমরাও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ গোলাম রহমান, নাগদাহ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ওহিমুদ্দিন, কমিউনিটি ডেভেলপমেন্ট সার্ভিস (সিডিএস)-এর সম্পাদক মোঃ আব্দুল্লাহ হক, বলিয়ারপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুল হক, যুবদল নেতা আলমগীর হোসেন এবং জামায়াত নেতা তৌহিদুল ইসলাম বিপুল।

আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণদের সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করতে পারে।

আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী রজনী বিশ্বাস, মাসুদ রানা ও শরিফ হাসানসহ স্থানীয় শিল্পীরা।

সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশনা উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা। আনন্দঘন পরিবেশে পুরো আয়োজনটি স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে এবং বলিয়ারপুরসহ আশপাশের এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com