1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ

  • আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০.০৫ পিএম
  • ৫৬ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রানা আফান্দিকে মারধর ও তাঁর ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বেলগাছি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

রানা আফান্দি দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার সাংবাদিক। তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরে এলাকায় মাদকসংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করে আসছিলেন তিনি। এসব সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বেলগাছি বাজারে তাঁর পথরোধ করে কয়েকজন মারধর করেন এবং মুঠোফোন কেড়ে নেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে বেলগাছি বাজারে গেলে রাজুর নেতৃত্বে কালাম নামের এক ব্যক্তির ভাই ওল্টু এবং পোয়ামারী গ্রামের নাজমুলসহ কয়েকজন সাংবাদিক রানা আফান্দির পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে মারধর করে তাঁর ব্যবহৃত মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে মুঠোফোনটি ফেরত নেওয়ার চেষ্টা করলে তাঁকে আবারও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক রানা আফান্দির দাবি, মাদকসংক্রান্ত সংবাদ প্রকাশের কারণে মাদক কারবারের সঙ্গে জড়িত কয়েকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন এবং তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। তাঁর প্রকাশিত সংবাদগুলোর পর মাদকসংক্রান্ত মামলায় কয়েকজন গ্রেপ্তার হয়েছেন এবং আরও কয়েকজন পলাতক রয়েছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে, মারধরের ঘটনার পর সাংবাদিক রানার বিরুদ্ধে নারীসংক্রান্ত অভিযোগ তোলার বিষয়টিও সামনে এসেছে। তবে ভুক্তভোগী পক্ষের দাবি, মূল ঘটনা থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি বা হামলার শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, “শনিবার সন্ধ্যায় সাংবাদিক রানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com