1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯.৪৪ পিএম
  • ১৩৬ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে প্রবাসী ফুল মিয়ার ক্রয়কৃত জমিতে মাটি বরাট কাজে বাধা ও ১০ লাখ টাকা চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী ফুল মিয়ার পরিবার। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শিমুল কান্দি ইউনিয়নের গোছামারা গ্রামে ভোক্তভোগীর বাড়িতে সংবাদ সম্মেলনে প্রবাসীর চাচা আলী হোসেন মিয়া ও তার বাবা দ্বীন ইসলাম, রতন মিয়া, রইছ মিয়া সংবাদ সম্মেলন লিখিত অভিযোগে জানান, ফুল মিয়া গত ২০ আগষ্টে রতন মিয়ার কাছ থেকে বৈধভাবে ১৮ শতাংশ জমি সাব কাবলা মূলে ক্রয় করেন। জমি ক্রয়ের পর উক্ত জমিতে মাটি ভরাটের কাজ করতে গেলে শিমুল কান্দি ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা আরো কয়েকজন কাজে বাধা দেয় । শুধু তাই নয় গত ১০ অক্টোবর রাত সাড়ে ১০ টার দিকে প্রবাসী ফুল মিয়ার বাড়িতে গিয়ে তার বাবার কাছে ১০ লাখ টাকা চাদাঁ দাবি করেন। ১০ লাখ টাকা চাঁদা না দিলে কাজ করতে দিবেনা। এমনকি কেউ কাজ করতে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । এ ঘটনায় প্রবাসীর বাবা দ্বীন ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমান সহ অজ্ঞাত নামা ৪/৫ জনেন বিরুদ্ধে ভৈরব থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান চাদাঁ দাবি বা হুমকির বিষয়ে অস্বীকার করে জানান,রতন মিয়ার সাথে গত ১৬ বছর আগে এওয়াজ বদলের মাধ্যমে জমি অদলবদল করা হয়েছে । কিন্তু রেজিষ্টিকৃত জমির দাগ নাম্বার ভুল হওয়ায় আদালতে তিনি মামলা দায়ের করেছেন। তাছাড়া জমির বিষয়ে গ্রামে একাধিক সালিশী বৈঠক হয়েছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, মুজিবুর রহমান ও তার ভাই মিজানুর রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির বিষয়ে দ্বীন ইসলাম একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com