1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর

  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২.০১ পিএম
  • ৮৪ Time View

লালমনিরহাট, ২৬শে আশ্বিন (১১ই অক্টোবর):
তরুণ প্রজন্মকে মাঠমুখী করে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

রোববার (১১ই অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬-এর উদ্‌বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হতো; কিন্তু দীর্ঘদিন এ ধরণের কোনো উদ্যোগ ছিলো না। স্টেডিয়াম জঞ্জাল ও আগাছায় ভরে গিয়েছিল। মাঠটি পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সক্রিয় করা গেলে মাদকাসক্তিতে জড়িয়ে পড়া তরুণ ও যুবসমাজের একটি অংশকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। ইতোমধ্যে এই জেলার তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। তারা আবার খেলার মাঠে ফিরছে। তরুণ প্রজন্মের কাছে খেলা-ধুলার ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রতিযোগিতায় ১৬টি দল অংশ নিয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com