1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি

  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১১.৫৩ এএম
  • ১০০ Time View

ঢাকা, ১১ অক্টোবর ২০২৬: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ১১ অক্টোবর ২০২৬ তারিখে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা (Quarterly Business Review Meeting) আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব সামসুল হক সুফিয়ানী; হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স (আইসিসি) জনাব মোহাম্মদ খাইরুল আলম, এফসিএ; কোম্পানি সেক্রেটারি জনাব সাইফুল আলম, এফসিএসসহ বিভিন্ন ডিভিশনের উর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা, কৌশলগত অগ্রাধিকারসমূহ মূল্যায়ন, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, ব্যাংকের রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে জবাবদিহিতা বৃদ্ধি, দলগত সহযোগিতা, গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা এবং উদ্ভাবনী উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “আমাদের লক্ষ্য হলো আস্থা, উদ্ভাবন, জবাবদিহিতা এবং গ্রাহককেন্দ্রিক সেবার ভিত্তিতে কমিউনিটি ব্যাংককে একটি গতিশীল, আধুনিক ও টেকসই আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করা। সম্মিলিত অঙ্গীকার, সুশৃঙ্খল কর্মসম্পাদন এবং ফলাফলভিত্তিক কর্মসংস্কৃতির মাধ্যমে আমরা আমাদের

অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করব, যাতে ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে অন্যতম বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে পারি।”

সভায় TRANSFORM • GROW • SUSTAIN —এই মূল অঙ্গীকারকে সামনে রেখে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ বিনির্মাণের মাধ্যমে ব্যাংকের ভিত আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com