1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ টাঙ্গাইলে আলেমা ভাসানীর স্মরণসভায় বক্তারা, ‘রাজনীতি মানেই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে জনকল্যাণ করা’ ভিভো ওয়াই৩২ কিনে উপহার জেতার সুযোগ ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ নিয়ে ৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত গৌরবময় পথচলার ৫০ বছর উদযাপন করল আইএফআইসি ব্যাংক টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি কুমিল্লা মেডিকেল কলেজে শয্যা হবে এক হাজার: কৃষিমন্ত্রী দেশে এক হাজার খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা করেছে সরকার—আসাদুল হাবিব দুলু

টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি

  • আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৯.১৫ পিএম
  • ৫৩ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই প্রতিপাদ্যে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনে টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফল করতে শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইল জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

নিসচা টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম তরফদারের সঞ্চালনায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২২ অক্টোবরের মূল কর্মসূচিগুলো চূড়ান্ত করেন। এবারের কর্মসূচির মধ্যে রয়েছে- সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও ত্রুটিমুক্ত করতে জেলা ও পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা, মরহুম জাহানারা কাঞ্চন সহ সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ইত্যাদি।

সভায় উপস্থিত থেকে দিবসটি সফল করতে নিজ নিজ অভিমত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন,  সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মো. মুর্শেদুল আলম তালুকদার ও মো. আমিনুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. আকবর আলী খান, সাংগঠনিক সম্পাদক হাসান তারিকুল ইসলাম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন লিংকন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক কামরুন্নাহার খান মুন্নি, সাংস্কৃতিক সম্পাদক কণ্ঠশিল্পী খোকন, প্রচার সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান সোহান, দপ্তর সম্পাদক আমীর হামজা। এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মু. জোবায়েদ মল্লিক বুলবুল, এসএম শফিকুল আলম, নূরজাহান আক্তার, শাহ জামাল, আব্দুল মান্নান, খন্দকার তরিকুল আজিজ শোয়েব প্রমুখ।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অকাল মৃত্যু রোধ করা এখন সময়ের দাবি। ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’- এই স্লোগানকে
প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছে দিতে এবং নিরাপদ সড়কের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী ২২ অক্টোবরের সকল কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com