1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
আরোগ্যর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব, অরেঞ্জ ক্লাব সদস্যরা উপভোগ করবেন বিশেষ সুবিধা বাংলাদেশে শাওমি টিভি এস প্রো মিনি এলইডি ও শাওমি টিভি এক্স মিনি এলইডি নিয়ে এলো শাওমি বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন আইএফআইসি ব্যাংকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন ইমরান আহমেদ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত পাঁচ বছরে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়েছে কনফিডেন্স পাওয়ার হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস ইবনে সিনা ন্যাচারাল মেডিসিনের কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষতি ২৫ কোটি টাকা প্রতিশ্রুতি অনুযায়ী চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচি: ইয়াসের খান চৌধুরী চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিকের স্তূপ, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা

উদ্বোধনের অপেক্ষায় বরিশাল নগর পুলিশ কমিশনার অফিস ভবন

  • আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ৩.৩৯ পিএম
  • ২০৭ Time View

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক নগর পুলিশ কমিশনার অফিস ভবনটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬ তলা বিশিষ্ট অত্যাধুনিক নগর পুলিশ কমিশনার অফিস ভবনটি নগরীর পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন নির্মাণ করা হয়েছে। স্বরাস্ট্র মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে এই ভবনটি। নবনির্মিত আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ নগর পুলিশ কমিশনার ভবনটি নির্মাণে প্রথম পর্যায়ে ১০ কোটি ও পরে ১৩ কোটি টাকা সর্বমোট ২৩ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আশরাফ-উল আলম জানান, নগর পুলিশ কমিশনার অফিস ভবনটিতে বর্তমানে ফিনিশিং-এর কাজ চলছে। ৬ তলা বিশিষ্ট এই অত্যাধুনিক ভবনটিতে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের জন্য রয়েছে সকল ধরনের সুযোগ সুবিধা। শিগগিরই ভবনটি হস্তান্তর করে হবে।

এ ব্যাপারে বরিশাল গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছান বলেন, নগর পুলিশ কমিশনার অফিস ভবন নির্মাণ প্রকল্পটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে গণপুর্ত বিভাগ কাজ করে যাচ্ছে। আশা করি সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে ভবনটি হস্তান্তর করা যাবে।

এ প্রসঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত নগর পুলিশ কমিশনার (বিএমপি) প্রলয় চিসিম বলেন, নগর পুলিশ কমিশনারের নিজস্ব অফিসটিতে পুলিশের কার্যক্রম শুরু করতে পারলে পুলিশ সদস্যদের নীতি-নৈতিকতা ও পেশাদারীত্ব আরো বেড়ে যাবে। একই সাথে আইনশৃংখলা বাহিনীর সকল প্রকার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com