1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯.০৯ পিএম
  • ৫২ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ‘শিক্ষক গড়েন সভ্যতা, শিক্ষক মানেই আলোর দিশা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা শিক্ষা অফিস, বাংলাদেশ শিক্ষক সমিতি, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ও উপজেলা পরিষদ চত্বরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজিদা খানম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বাংলাদেশ শিক্ষক সমিতি সভাপতি আলহাজ্ব মোঃ আহসান হাবীব মাস্টার, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা আহসান হাবিব লাবু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।

বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের সঞ্চালনায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা, আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা, সকল প্রকার ভাতা ও বেতন স্কেলের বৈষম্য দূরীকরনের দাবীতে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষা অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com