1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২.১৮ পিএম
  • ২০২ Time View

স্টাফ রিপোর্টার: ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে  উপজেলা যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।‎

‎নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে  উপজেলা যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।

‎মিছিলটি ব্রাহ্মণগাঁও এলাকা থেকে শুরু হয়ে মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির কার্যক্রমের প্রতিবাদ জানান।

‎মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতাকর্মীরা বলেন, তারা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন। ভবিষ্যতেও যেকোনো ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

‎এ সময় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, আলামিনসহ  বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com