1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

জুলাই-আগস্টে ২৯.৫ কোটি ডলার ঋণ সহায়তা, পরিশোধ করতে হয়েছে ৭০ কোটি

  • আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪৬ পিএম
  • ৮১ Time View

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) সাড়ে ২৯ কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশগুলো। অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় ৭০ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।

ঋণ আসার তুলনায় ২৩৭ শতাংশ বেশি শোধ করতে হয়েছে। গত জুলাই–আগস্ট সময়ে ঋণ ছাড় হয়েছে গতবারের একই সময়ে ছাড় করা ঋণের ৪০ শতাংশের সমান।

রোববার (২৭ সেপ্টেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) জুলাই–আগস্টের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে এ তথ্য দেওয়া হয়েছে।

ইআরডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরে জুলাই–আগস্টে সব মিলিয়ে ৭৫ কোটি ডলার এসেছিল। এ বছর একই সময়ে এসেছে ২৯ কোটি ৪৫ লাখ ডলার। পুরোটাই প্রকল্প ঋণ হিসেবে দিয়েছে দাতা সংস্থা ও দেশগুলো। সবচেয়ে বেশি ১২ কোটি ৮৭ লাখ ডলার ঋণ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশ্বব্যাংক দিয়েছে ৭ কোটি ৩৯ লাখ ডলার এবং জাপান দিয়েছে প্রায় চার কোটি ডলার।

কয়েক বছর ধরেই বিদেশি ঋণ পরিশোধ বেশ বেড়েছে। চলতি অর্থবছরে জুলাই–আগস্টে ৬৯ কোটি ৮৯ লাখ ডলার পরিশোধ করতে হয়েছে। এর মধ্যে ৫১ কোটি ৬০ লাখ ডলার আসল এবং ১৮ কোটি ২৮ লাখ ডলারের বেশি সুদ বাবদ পরিশোধ করা হয়েছে। আগের বছরের একই সময়ে বিদেশি ঋণের সুদাসল বাবদ সরকারকে প্রায় ৬৭ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল।

জুলাই–আগস্টে মাত্র ২৪ কোটি ডলারের বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। আগের বার একই সময়েও এর পরিমাণ ২৪ কোটি ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com