1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৪৭ পিএম
  • ৪০ Time View

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা॥
আইএফআইসি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা এখন থেকে নভোএয়ারের সকল অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিটে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। এ সুবিধা প্রদানের লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও নভোএয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই স্মারকে স্বাক্ষর করেন। আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং নভোএয়ারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড সেলস-এর পরিচালক জনাব সোহাইল মাজিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার, জনাব শেখ আকতার উদ্দীন আহমেদ, হেড অব ট্রেজারি জনাব মোহম্মদ শাহিন উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানে উধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সমঝোতা স্মারকের আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আইএফআইসি ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ডধারীগণ নভোএয়ারে দেশের অভ্যন্তরীণ যেকোনো ফ্লাইটের টিকিট ক্রয়ে ১০% ছাড় পাবেন। এছাড়াও আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে বিমান টিকিট ও হলিডে প্যাকেজের মূল্য ৩ ও ৬ মাসের 0% ইএমআই সুবিধায় পরিশোধের সুযোগ থাকবে। গ্রাহকদের ভ্রমণকে আরও সাশ্রয়ী ও সুবিধাজনক করতে আইএফআইসি ব্যাংক নিয়মিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বিশেষ সুবিধা প্রদান করে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com