1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর

  • আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০.৪৯ এএম
  • ১১৬ Time View

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ মোট ১১টি গুরুত্বপূর্ণ উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

এনবিআরের প্রজ্ঞাপনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত ১১টি খাতের ব্যবসায়ীদের এখন থেকে এনবিআরের নির্দিষ্ট ই-ভ্যাট পোর্টাল ব্যবহার করেই বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে।

নতুন আদেশ অনুযায়ী, উৎপাদন পর্যায়ের ৮টি পণ্য খাতে এবং সেবা পর্যায়ের ৩টি খাতে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। উৎপাদন খাতের মধ্যে রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ।

আর সেবা খাতের মধ্যে রয়েছে বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী খাত।

আদেশে বলা হয়েছে, তালিকায় উল্লিখিত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি অন্য কোনো ব্যবসা বা সেবা কার্যক্রমের সঙ্গেও যুক্ত থাকেন, তবে তার ক্ষেত্রেও অনলাইন রিটার্ন দাখিলের এই বাধ্যবাধকতা সমানভাবে কার্যকর হবে।

এছাড়া অনলাইনে দাখিলপত্র জমা বাধ্যতামূলক করা সংক্রান্ত পূর্বের জারি করা সব আদেশ বিজ্ঞপ্তির পর থেকে বাতিল বলে গণ্য হবে। যেকোনো সময় এই তালিকায় নতুন খাত সংযোজন বা বিদ্যমান খাত বিয়োজনের ক্ষমতা সংরক্ষণ করে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com