1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল হেভি কেমিক্যালস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে নাহী অ্যালুমিনিয়াম কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা সিটি গ্রুপের খেলাপি পাঁচ প্রতিষ্ঠানের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারা স্থগিত বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতির দিকে বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক্‌-অর্থায়ন স্কিমবিষয়ক চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের পারপেচুয়াল বন্ডে ১০ শতাংশ মুনাফা ঘোষণা কালিয়ার পেড়লী ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি নেতা শহিদুলের মনোনয়ন প্রত্যাশা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ

  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২.৪৭ পিএম
  • ২১৪ Time View

ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) প্রদানকারী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড (উপায়) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফি পরিশোধকে আরও সহজ, সুবিধাজনক এবং সাশ্রয়ী করতে স্প্লিটপে-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে আবদ্ধ হয়েছে। স্প্লিটপে হলো কমিউনিটি ব্যাংক পিএলসি -এর বাই নাও, পে লেটার (BNPL) সেমিস্টার ফি পেমেন্ট সলিউশনের প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী পার্টনার।

এই উদ্যোগের আওতায় শিক্ষার্থীরা প্রাথমিকভাবে উপায়-এর মাধ্যমে বিএনপিএল (BNPL) আবেদন-সংক্রান্ত ফি পরিশোধ করতে পারবেন এবং কমিউনিটি ব্যাংক পিএলসি কর্তৃক প্রদত্ত সেমিস্টার ফি অর্থায়নের জন্য আবেদন করতে পারবেন। ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যোগ্য শিক্ষার্থীরা বিএনপিএল সুবিধা গ্রহণ করতে পারবেন, যার মাধ্যমে তারা ব্যাংক কর্তৃক অনুমোদিত শর্তানুযায়ী কিস্তিতে তাদের সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন। আগস্ট ২০২৬-এ কমিউনিটি ব্যাংক পিএলসি -এর সঙ্গে সম্পাদিত চুক্তির ভিত্তিতে স্প্লিটপে এই সেবার প্রযুক্তিগত সুবিধা প্রদানকারী হিসেবে কাজ করছে।

আজ ঢাকায় উপায়-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, স্প্লিটপে এবং অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সাজ্জাদ আলম, হেড অব কর্পোরেট সেলস, উপায় এবং জুবায়ের মাহমুদ পুলক, প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক, স্প্লিটপে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপায়-এর হেড অব টেকনোলজি, মামুন রেজা খান, হেড অফ হিউমান রিসোর্সেস, অর্পণ কুমার সাহা, হেড অব প্রাইভেট এডুকেশন, মোঃ মুরাদ হাসান, স্যামুয়েল মুরসালিন, ফ্যাকাল্টি মেম্বার, নর্থ সাউথ ইউনিভার্সিটি (NSU); আফনান ইউসুফ, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (IUB); মীর মুতাসিম হোসাইন, ডিরেক্টর, স্প্লিটপে; এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবার আর্থিকভাবে আরও বেশি সুবিধা পাবেন, পাশাপাশি শিক্ষা খাতে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার ও প্রাপ্যতা আরও বৃদ্ধি পাবে।

প্রাথমিকভাবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এ সেবাটি চালু করা হবে। ভবিষ্যতে আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com