1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩.২৬ পিএম
  • ৫৪ Time View

ঢাকা, ১৯ সেপ্টেম্বর ২০২৬:
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের অটো লোন সুবিধা আরও সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশ (BYD Bangladesh)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, আয়োজিত এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং সিজি রানার বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব আমিদ সাকিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং জনাব ফারিহা হায়দার; সিজি রানার বিডি লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব মিথুন ভট্টাচার্য এবং হেড অব সেলস জনাব ফাহমিদ ফেরদৌস পুলকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় সিজি রানার বিডি লিমিটেডের অনুমোদিত ডিলার পার্টনারদের মাধ্যমে বিওয়াইডি গাড়ি ক্রয়ের ক্ষেত্রে আইএফআইসি ব্যাংকের গ্রাহকেরা অগ্রাধিকারভিত্তিতে দ্রুত অটো লোন প্রসেসিং সুবিধা পাবেন। পাশাপাশি, ক্যাম্পেইন চলাকালে ০% লোন প্রসেসিং ফি এবং যোগ্য অটো লোন গ্রাহকেরা কোনো ইস্যুয়েন্স ফি ছাড়াই আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড সুবিধা উপভোগ করতে পারবেন।

এছাড়াও, বিওয়াইডি বাংলাদেশ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত বিশেষ সুবিধা ও অফারের পাশাপাশি গ্রাহকেরা ৬ বছরের ভেহিকেল ওয়ারেন্টি এবং ৮ বছরের মোটর ও মোটর কন্ট্রোলার ওয়ারেন্টি সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com