1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩.০৭ পিএম
  • ৪৩ Time View

ইমন মাহমুদ লিটন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সাংবাদিকদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পবিার। বৃহস্পতিবার বিকেল ভৈরব পৌর শহরের চণ্ডিবের এলাকায় বাড়ি বিক্রেতা পরিবারের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সন্মেলনে বাড়ি বিক্রেতা বাড়ি বিক্রেতা আশা বেগম, তাহের আলী, রমিজ আলী, আরমান আলী ও ইমরান আলী বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি আমার ভাই মিন্নত আলীর অত্যাচারের কারণে অন্যত্র বিক্রি করতে বাধ্য হয়েছি। বাড়ি বিক্রির আগে মিন্নত আলীগংদের কাছে আমরা বাড়ি বিক্রির কথা জানিয়েছি। কিন্তু তারা বাড়ি কিনতেও রাজী নন এবং আমরা অন্যত্র বিক্রি করতে গেলেও বাঁধা সৃষ্টি করেন। তার পক্ষ থেকে সাড়া না পেয়ে আমরা বাড়িটি অন্যত্র বিক্রি করে দেই। ক্রেতারা আমাদের কাছ থেকে বাড়িটি কেনার পর তারা বাড়ির দখল বুঝে নেন। জমি ক্রয়ের পর সীমানা নির্ধারণ ও আমিন দ্বারা জমি মাপজোখের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মিন্নত আলী গংদের চলাচলের সুবিধার্থে রাস্তার জন্য পর্যাপ্ত জায়গা রেখেই বাড়িটির উন্নয়নকাজ করছেন ক্রেতারা। সম্প্রতি একটি পরিত্যক্ত টয়লেট সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ লুৎফর, মিন্নত আলী, আতাহার ও জোসনা বেগম সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি করেন।

বাড়ির ক্রেতারা জানান, চলাচলের পর্যাপ্ত পথ রেখেই তারা তবে সম্প্রতি একটি পরিত্যক্ত টয়লেট সরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ লুৎফর, মিন্নত আলী, আতাহার ও জোসনা বেগম সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য প্রদান করে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করিয়েছেন।

সংবাদ সন্মেলনে বাড়ি ক্রেতা ও বিক্রেতা পরিবার দাবি করেন, প্রতিপক্ষের অভিযোগের ভিত্তি হিসেবে দেখানো রাস্তা বন্ধ করা, রান্নাঘর ও টয়লেট ভাঙচুরের দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের সম্মানহানি করতে এবং বিভ্রান্তি ছড়াতে কিছু সংখ্যক সাংবাদিকদের মাধ্যমে এই মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com