1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
সার সরবরাহ পরিস্থিতি দেখতে চুয়াডাঙ্গায় কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চলন্ত বাসে নারীর ওপর যৌন নিগ্রহের দায়ে চালকসহ ৩ জনের যাবজ্জীবন গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণে অবিলম্বে মজুরি বোর্ড গঠন কর, নিম্নতম মজুরি ৩০,০০০/- টাকা ঘোষণা কর ভৈরবে সড়কযোদ্ধা রানা ও ব‍্যবসায়ী নূরুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগে মিলেছে ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা বৈদ্যুতিক স্থাপনা পরিদর্শনের ফি ২০ হাজার থেকে ৩০ লাখ টাকা দুর্গাপূজার ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ব্যাংক ও পুঁজিবাজার কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

দৈনন্দিন কাজের ধকল সামলাবে, অ্যাপস ছাড়াই ডিউরেবিলিটির নিশ্চয়তা

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯.৪৫ পিএম
  • ১৯১ Time View

স্মার্টফোন এখন অনেকের কাছেই দিনের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিভাইস। অফিসের কাজ, জরুরি যোগাযোগ, কনটেন্ট তৈরি থেকে শুরু করে নেভিগেশন কিংবা বিনোদন, সবকিছুই এখন স্মার্টফোন নির্ভর। তাই ভালো পারফরম্যান্সের পাশাপাশি এমন ডিভাইসের চাহিদাও বাড়ছে, যা প্রতিদিনের ব্যবহারের চাপ সহজে সামলাতে পারে।

অনলাইন শিক্ষক ও মেন্টর আয়মান সাদিকের কথাই ধরা যাক। শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকায় তার দিনের বড় একটি অংশ নানা কাজে ব্যস্ত কাটে। এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই হট ৭০ প্রো ৫জি (HOT 70 Pro 5G)-কে ‘মাস্টার ডিভাইস’ হিসেবে পরিচয় করিয়েছে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স।

দৈনন্দিন ব্যবহারে ফোন পড়ে যাওয়া, ধাক্কা লাগা কিংবা ধুলাবালি ও পানির সংস্পর্শে আসার মতো ঘটনা ঘটতেই পারে। এসব পরিস্থিতি মাথায় রেখে এই স্মার্টফোনে রয়েছে এমআইএল-এসটিডি-৮১০ প্রোটেকশন, এসজিএস ৫-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং আইপি৬৮ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স। ফলে ফোনের ডিউরেবিলিটির ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি আস্থা রাখতে পারেন।

ব্যস্ত দিনে দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। পাশাপাশি এতে ব্যবহৃত ব্যাটারি সেলফ-হিলিং টেকনোলজি দীর্ঘদিন ব্যাটারির কার্যক্ষমতা ও পারফরম্যান্স ধরে রাখতে সহায়তা করার জন্য তৈরি করা হয়েছে।

পারফরম্যান্সের দিক থেকেও দীর্ঘমেয়াদি ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ প্রসেসরের সঙ্গে রয়েছে ৭২ মাসের ফ্লুয়েন্সি সার্টিফিকেশন, যা দীর্ঘ সময় ধরে স্মুথ পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করে।

সবশেষে, ৭.৯৫ মিলিমিটার স্লিম প্রোফাইল থাকায় ফোনটি সহজে হাতে ধরা ও বহন করা যায়। ডিউরেবিলিটি, শক্তিশালী ব্যাটারি, উচ্চ পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনকে একসঙ্গে এনে HOT 70 Pro 5G-এর ‘মাস্টার ডিভাইস’ পজিশনিং মূলত তাদের জন্যই তৈরি, যারা প্রতিদিনের ব্যস্ততায় স্মার্টফোনের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেন। ইনফিনিক্সের এই উদ্যোগ ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com