1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১ কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জামায়াত আমির বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা নিয়ে নীরবতা ভাঙলেন আসিফ আকবর চুয়াডাঙ্গায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক ক্লিন ঢাকা প্রজেক্টের আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ২৫ বছরের মাইলফলক পেরিয়ে পর্দা নামছে সেমস-গ্লোবালের টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬-এর দেশের সব সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় আব্দুল্লাহ আলিমের স্বর্ণপদক ও পরিবেশ পুরস্কার

  • আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২.২৫ পিএম
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদক, নাটোর: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা ‘বোর্নিও ইন্টারন্যাশনাল ইনোভেশন ক্রিয়েটিভিটি কম্পিটিশন’ (BIICC ২০২৬)-এর আন্তর্জাতিক পর্বে জোড়া সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম। তাঁর উদ্ভাবনী প্রকল্প ‘বিন টু বেনিফিট’ (BIN 2 BENEFIT)-এর জন্য তিনি স্বর্ণপদক (Gold Award) অর্জন করেছেন।

একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে তাঁকে প্রদান করা হয়েছে ‘BIICC Sustainable Development Goal Environmental Award’।

‘মালয়েশিয়া ইয়ং সায়েন্টিস্ট অর্গানাইজেশন’ (MYSO)-এর উদ্যোগে এবং ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ’ (UMS)-এর সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ৩০টিরও বেশি দেশের তরুণ উদ্ভাবক, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MYSO-এর প্রেসিডেন্ট ড. রাজমি বিন আবদুল রাজাক এবং ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাসিম হাজী মানসোর।

এর আগে BIICC ২০২৬-এর জাতীয় পর্বেও স্বর্ণপদক অর্জন করেন আব্দুল্লাহ আলিম। জাতীয় পর্যায়ের সেই সাফল্যের ধারাবাহিকতায় তিনি আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান এবং সেখানে স্বর্ণপদকের পাশাপাশি পরিবেশবিষয়ক পুরস্কার অর্জন করেন।

আব্দুল্লাহ আলিমের উদ্ভাবিত ‘বিন টু বেনিফিট’ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেন্সর ও ইন্টারনেট অব থিংস (IoT) প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা মডেল। এর মাধ্যমে স্মার্ট ডাস্টবিনে জমা হওয়া বর্জ্যের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ, মোবাইল অ্যাপের মাধ্যমে ডাস্টবিনের অবস্থান শনাক্ত এবং উৎসেই বর্জ্য পৃথকীকরণের মাধ্যমে তা পুনর্ব্যবহারযোগ্য সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে সঠিকভাবে বর্জ্য ফেলতে উৎসাহিত করতে এতে অ্যাপভিত্তিক ‘গ্রিন কয়েন’ রিওয়ার্ড ব্যবস্থাও রাখা হয়েছে। এসব গ্রিন কয়েনের মাধ্যমে বিভিন্ন নাগরিক সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে।

আন্তর্জাতিক এই অর্জন প্রসঙ্গে তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম বলেন, “এই অর্জন কেবল আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি তরুণের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতিফলন। আন্তর্জাতিক মঞ্চে দেশের লাল-সবুজের পতাকা তুলে ধরতে পেরে আমি গর্বিত। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা প্রযুক্তির মাধ্যমে বিশ্ব জয় করতে সক্ষম।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com