1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
সিলেটের দাসপাড়ায় গভীর রাতে যুবদল নেতা বাড়িতে সন্ত্রাসী হামলা অত্যাধুনিক ফার্মাসিউটিক্যাল গবেষণায় বেক্সিমকো ফার্মা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশীদারত্ব ১৭-১৯ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা বাই IHG ঢাকা এয়ারপোর্ট  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২ রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায়

কুমিল্লা দাউদকান্দিতে ১ লাখ ৪২ হাজার ভারতীয় ট্যাবলেটসহ গ্রেপ্তার-১২

  • আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২.৫৩ পিএম
  • ৫২ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা ও ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘CORAZU’ ট্যাবলেটসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, নিয়মিত মামলার এক আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামিকেও গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানা পুলিশের বিভিন্ন দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে ১২০ কেজি গাঁজাসহ নীলফামারীর তরিকুল ইসলাম রাজন (৩১) ও সিলেটের ফরহাদ আহম্মদ ওরফে ফরহাদ মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে ১ লাখ ৪২ হাজার ৮০০ পিস ভারতীয় ‘CORAZU’ ট্যাবলেটসহ সঞ্জিত দেব (৪৫), বাবুল দেবনাথ (৪৭) ও বরিশালের সুমনকে (৩৮) গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে দাউদকান্দির মো. ইব্রাহিম (২২), নিয়মিত মাদক মামলার আসামি বুড়িচংয়ের সুমন মিয়া (৪৫) এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা রয়েছে। তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com